Nagorik Somoy News

ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

ছবি : সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনে (ন্যাম ভবন) এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। নিহত মোছা. মরিয়ম খাতুন (১৯) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও বিভাগের সিএইচডি ও পুলিশ প্রশাসন জানান, লাশটি উদ্ধারকালে ঝুলন্ত অবস্থায় ছিল। মৃত্যুর সঠিক কারণ ও আলামত সংগ্রহের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনাটিকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কারণ, এর আগে রাজধানীর পল্লবী থানায় দায়ের হওয়া একটি অনৈতিক সম্পর্ক ও মারধরের মামলায় গ্রেপ্তার এড়াতে হাইকোর্ট থেকে অর্জিত জামিননামা রোববারই ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে দাখিল করেছিলেন এমপি গাজী নজরুল ইসলাম।

উল্লেখ্য, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা ও ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাজী নজরুলের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন তাঁর ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। উক্ত মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি। জামিন সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করার দিনই ন্যাম ভবনে তাঁর স্ত্রীর এমন রহস্যজনক মৃত্যুর খবর এলো।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ন্যাম ভবনে সংসদ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x