রাজধানীর মিরপুরে বাংলা টেলিভিশনের সাংবাদিক প্রান্ত পারভেজের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাংবাদিক সমাজে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িত কিশোর গ্যাংয়ের আস্তানা আগামী ১৫ দিনের মধ্যে উপড়ে ফেলার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে মিরপুর গোলচক্কর এলাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর।
সমাবেশে আহমেদ আবু জাফর বলেন, "সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর এই হামলা ও গুলিবর্ষণের ঘটনা সারাদেশের গণমাধ্যমকর্মীদের গভীরভাবে উদ্বিঘ্ন করেছে। দেশে আজ পর্যন্ত 'সাংবাদিক সুরক্ষা আইন' প্রণয়ন না হওয়ায় প্রতিনিয়ত আমাদের রাজপথে নেমে মানববন্ধনের মাধ্যমে বিচারের দাবি জানাতে হচ্ছে।" তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার বদল হলেও সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণকর আইন গঠনে রাষ্ট্রযন্ত্রের কোনো সদিচ্ছা দেখা যায় না। আগামী ৮ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদে 'সাংবাদিক সুরক্ষা আইন' বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
মিরপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী সাংবাদিক প্রান্ত পারভেজ। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতা মীর আলাউদ্দিন, মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন, সহ-সভাপতি আনিসুল হক ক্লিপটন, মিরপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মারুফ হায়দার, মোশাররফ হোসেন মনা, ভুইঁয়া কামরুল ইসলাম সোহাগ, মর্তুজা পাপ্পু ও এস এম আর শহীদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। বক্তারা অবিলম্বে ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার ও এলাকাকে কিশোর গ্যাং মুক্ত করার দাবি জানান।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন