বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

ঘুকসির বিলে ভাইরাল আপত্তিকর ভিডিও প্রতিবাদে সরব স্থানীয়রা

ছবি : নাগরিক সময়

নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী অঞ্চলের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জলাভূমি ঘুকসির বিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি বিতর্কিত ভিডিওকে ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে এক নারী কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে বিলটিকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন উপস্থাপনার অভিযোগ উঠেছে।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঘুকসির বিল বর্ষা ও শরৎ মৌসুমে অপরূপ রূপে সেজে ওঠে। চলতি বছর থেকে বিলটি ঘিরে পর্যটকদের আগ্রহ আরও বেড়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় করছেন। স্থানীয়রাও এলাকাটিকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন।

এমন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সম্প্রতি ওই নারী কনটেন্ট ক্রিয়েটর ঘুকসির বিলে এসে একটি ভিডিও ধারণ করেন, যেখানে স্থানটিকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রকে সস্তা প্রচারণা ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে, যা এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাদের মতে, এ ধরনের কনটেন্ট পর্যটকদের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দর্শনার্থী ও পরিবেশ সচেতন ব্যক্তিরা বলেন, প্রাকৃতিক ঐতিহ্য ও সৌন্দর্যকে সম্মান জানিয়ে দায়িত্বশীলভাবে উপস্থাপন করা উচিত। জনপ্রিয়তা অর্জনের জন্য কোনো পর্যটন এলাকাকে অশালীনভাবে উপস্থাপন করা গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর কনটেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাইবার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঘুকসির বিলে ভাইরাল আপত্তিকর ভিডিও প্রতিবাদে সরব স্থানীয়রা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x