রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাসার নিচতলায় থাকা তাঁর কার্যালয়ের কাচ ভাঙচুরের পাশাপাশি ভেতরে থাকা আসবাবপত্র ও ক্রেস্ট ক্ষতিগ্রস্ত করা হয়। পরে ভাঙচুর করা জিনিসপত্রে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ ব্যক্তিরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাতে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসার সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা নিচতলায় অবস্থিত তাঁর কার্যালয়ের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে থাকা আসবাবপত্র ও বিভিন্ন ক্রেস্ট ভাঙচুরের পর সেগুলোতে আগুন দেওয়া হয়।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ওই বাসায় বসবাস করতেন মাইনুল হোসেন নিখিল। ওই সময় রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, তিনি হামলার খবর পেয়েছেন। তবে মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলমান থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেননি।
তিনি আরও জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আইনি সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে হামলার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিষয় : ভাঙচুর অগ্নিকাণ্ড হামলা রাজধানী রাজনীতি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন