htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যের বিকল্প নেই: অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যের বিকল্প নেই: অপর্ণা রায়
ছবি : নাগরিক সময়

দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায়।

তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধর্মের মানুষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এসব ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।”

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

গৌতম মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তরা শোবিজের স্বত্বাধিকারী স্বপন চৌধুরী, সমীর কুমার বসু, সমীর সরকার, সংগঠনটির কেন্দ্রীয় সহসম্পাদক ও সাংবাদিক পলাশ চন্দ্র দাস, অনিক সাহা তন্ময়, তনুব্রত দত্ত, বঙ্কিম চন্দ্র, বনিল রায়, সীমান্ত দাস, মনসুর আহমেদ খান, খোকনসহ অন্যরা।

বক্তব্যে অপর্ণা রায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সব সদস্যকে দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও ঐক্য বজায় রাখার মাধ্যমে দেশের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যের বিকল্প নেই: অপর্ণা রায়

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x