Nagorik Somoy News

তেঁতুলিয়ায় যৌথ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা ও পঞ্চগড় সদর থানা পুলিশের যৌথ দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার ৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়নের ভেরসা ব্রিজের পশ্চিম পাশে মহাসড়কের সংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া পুরাতন নীল-কালো রঙের ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে পুলিশের অভিযানে পঞ্চগড় রেলস্টেশনের সামনে অবস্থিত মামা-ভাগিনা হোটেলের সামনে থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মিলন পারভেজ (২২), পিতা মো. আব্দুল বাসেদ, সাং কোম্পানীজোত এবং মো. ইয়াসিন আলী বিপুল (২১), পিতা মো. আজগর আলী, সাং মাথাফাটা। তারা উভয়েই তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তেঁতুলিয়া থানায় চুরি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোটরসাইকেল চুরির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তেঁতুলিয়ায় যৌথ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x