htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইনসহ ৩ জন আটক জব্দ ২ ইজিবাইক

আটক ব্যক্তিরা মো. মাসুদ রানা আসিক (৩০) মো. এনায়েতুল্লা শিমুল (২০) ও মো. আনোয়ার হোসেন (৪৫) ছবি: নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদক ও জব্দ করা যানবাহনের আনুমানিক মোট মূল্য সাড়ে চার লাখ টাকা।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা সড়কে, সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাঁদের ব্যবহৃত দুটি ইজিবাইকও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর এলাকার মো. মাসুদ রানা আসিক (৩০), মো. এনায়েতুল্লা শিমুল (২০) ও মো. আনোয়ার হোসেন (৪৫)। তাঁদের বাড়ি উপজেলার পাঁচটিকরী, সুরানপুর ও বিরেশ্বরপুর এলাকায়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা ২৫ গ্রাম হেরোইন ও জব্দ করা দুটি ইজিবাইকের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইনসহ ৩ জন আটক জব্দ ২ ইজিবাইক

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x