htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সীমান্তে বিজিবির অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপসহ মাদক জব্দ

ছবি : নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ৫৩ বিজিবি ৩১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল মদ জব্দ করেছে। জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

গত ১৭ ও ১৮ নভেম্বর বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে ফতেপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১৮ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্যগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ বিজিবি অভিযান এস্কাফ সিরার মাদক জব্দ

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সীমান্তে বিজিবির অভিযান ৩১৭ বোতল এস্কাফ সিরাপসহ মাদক জব্দ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x