htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

রূপগঞ্জে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল মেঘলা পরিবহনের দুই বাস

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আব্দুর রসিদ মার্কেটসংলগ্ন মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। এতে বাস দুটি পুড়ে যায় এবং ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

বাসের হেলপার আলম হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০ নম্বরের বাস দুটি ডিপোর সামনে পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা মুখোশধারী ছয় ব্যক্তি বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তিনি দাবি করেন। অল্প সময়ের মধ্যেই আগুন বাস দুটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটি আগুনে পুড়ে যায়।

এ ঘটনায় ছয় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের হেলপার আলম হোসেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ভুলতা-গাউছিয়া এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

Image

বিষয় : আগুন রুপগঞ্জ দুর্বৃত্ত বাস

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ভোরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল মেঘলা পরিবহনের দুই বাস

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের ভুলতা-গাউছিয়া এলাকায় পার্কিং করে রাখা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আব্দুর রসিদ মার্কেটসংলগ্ন মেঘলা বাস ডিপোর সামনে এ ঘটনা ঘটে। এতে বাস দুটি পুড়ে যায় এবং ছয় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

বাসের হেলপার আলম হোসেন জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মেঘলা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-১৪২৯ ও ঢাকা মেট্রো-ব-১১-৭৬০০ নম্বরের বাস দুটি ডিপোর সামনে পার্কিং করা ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা মুখোশধারী ছয় ব্যক্তি বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তিনি দাবি করেন। অল্প সময়ের মধ্যেই আগুন বাস দুটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটি আগুনে পুড়ে যায়।

এ ঘটনায় ছয় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের হেলপার আলম হোসেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ভুলতা-গাউছিয়া এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x