htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

সারাদেশ

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযান ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জায়নাল আবেদিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ১২টা ৪৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জায়নাল আবেদিনকে গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ।গ্রেপ্তার মো. জায়নাল আবেদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার নসিমপুর এলাকার হাজী আবু তালেব মিয়ার বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত ওসমান গনি।এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।মাদকবিরোধী অভিযান ও আইনগত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ এ ব্যবস্থা নিয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হবে।

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযান ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার