htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

গাজা ইয়াবা ও সাজাপ্রাপ্ত পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার

ছবি : নাগরিক সময়

নরসিংদীতে মাদক উদ্ধার, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পৃথক অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তি, বিভিন্ন মামলার এজাহারনামীয় আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি, চাঁদাবাজি মামলার আসামি এবং পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি রয়েছেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া বাজারসংলগ্ন আল আমিন বাইক সার্ভিস দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল করিম পাগলা (৬২) নামের এক ব্যক্তিকে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল করিম মাধবদী থানার চাঁনগাঁও এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আগে গাঁজা-সংক্রান্ত ২৪টি এবং ইয়াবা-সংক্রান্ত দুটি মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিবপুর থানার পুরানদিয়া এলাকার বাসিন্দা আসিফ ওরফে রাব্বি (২৩) নামের এক যুবককে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রায়পুরা থানার মাহমুদাবাদ এলাকায় লিজা জর্দা ফ্যাক্টরির সামনে পাকা সড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে শ্রী দুলাল রবি দাশ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, পরে তাঁর দেহ তল্লাশি করে জুতা পলিশের কাজে ব্যবহৃত একটি বাক্সের ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই থানার পৃথক অভিযানে নিরব নামের আরেকজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পলাশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত একজন, সিআর পরোয়ানাভুক্ত একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আটক দুজন রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

১২ নভেম্বর দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শিবপুর মডেল থানা পুলিশের যৌথ সহায়তায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে শিবপুর থানার একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি মো. শফিকুল ইসলাম (৪০) এবং কুষ্টিয়ার আদালতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাদিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শফিকুল ইসলামের বাড়ি বেলাব থানার বটেশ্বর এলাকায়। বর্তমানে তিনি নরসিংদী সদর থানার ভেলানগর পশ্চিম মানিক রোড এলাকায় বসবাস করতেন।

অন্যদিকে, হাদিকুল ইসলামের বাড়ি মনোহরদী থানার রামপুর পশ্চিমপাড়া এলাকায়। কুষ্টিয়ার আদালতে পাঁচ বছরের সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের দাবি, জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক নিষ্পত্তি আদালতের মাধ্যমে হবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গাজা ইয়াবা ও সাজাপ্রাপ্ত পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x