htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

রূপগঞ্জে বন্ধ কারখানায় ডাকাতি নগদ টাকা ও তারসহ লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উৎপাদন বন্ধ থাকা স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে মারধর করা হয়। ডাকাতদের ছুরিকাঘাতে রহিজদ্দিন নামে এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল নগদ টাকা, মোবাইল ফোন ও বৈদ্যুতিক তারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাতরারচর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল কারখানার সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে সেখানে দায়িত্বে থাকা ছয়জন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে মারধর করে। এ সময় রহিজদ্দিন নামে এক নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করা হয়।

একপর্যায়ে ডাকাত দল নিরাপত্তাকর্মীদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ছাড়া কারখানা থেকে প্রায় ৩০০ ফুট বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। লুট হওয়া মালামালের মোট মূল্য তিন লক্ষাধিক টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার পর আহত নিরাপত্তাকর্মীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : ডাকাতি রূপগঞ্জ নারায়ণগঞ্জ

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে বন্ধ কারখানায় ডাকাতি নগদ টাকা ও তারসহ লুট

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x