htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের এক ব্যক্তি গ্রেপ্তার

আটককৃত আমানুল্লাহ মিয়া (৩৮) ছবি: নাগরিক সময়

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার আকবর কালার প্রিন্ট দোকানের সামনে ঢাকা মুখী সার্ভিস লেনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমানুল্লাহ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুল কান্দি (ইমামের চর) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

কালিহাতী থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

এএসআই (নিরস্ত্র) তপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল কালিহাতী থানা এলাকায় নিয়মিত ডিউটি পালনকালে সন্দেহভাজন আমানুল্লাহ মিয়াকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের এক ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x