htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

মহাখালীর সাততলা বস্তিতে আগুন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

মহাখালীর সাততলা বস্তিতে আগুন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সাতটি ইউনিট কাজ করছিল। পাশাপাশি আরও একটি ইউনিট সেখানে পাঠানো হয়।

লিমা খানম বলেন, সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

বিষয় : আগুন ফায়ার সার্ভিস মহাখালী

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মহাখালীর সাততলা বস্তিতে আগুন ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ নভেম্বর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সাতটি ইউনিট কাজ করছিল। পাশাপাশি আরও একটি ইউনিট সেখানে পাঠানো হয়।

লিমা খানম বলেন, সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x