রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। অন্য একটি স্থানে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটি নিষ্ক্রিয় করেন। এসব ঘটনার মধ্যে শ্যামলী এলাকায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।
পুলিশের এই কর্মকর্তা জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া শ্যামলী এলাকা থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে কৃষি মার্কেট এলাকায় এবং রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরিত হয়।
এদিকে রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয় এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিষ্ক্রিয় করেন বলে জানা গেছে।
এ ছাড়া রাজধানীর বসিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
একাধিক স্থানে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং আটক ব্যক্তির সংশ্লিষ্টতা কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন