Nagorik Somoy News

কেরানীগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু SQD Kodomtoli Campus-এর

ছবি : নাগরিক সময়

কেরানীগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর ও নৈতিকতাভিত্তিক কওমী মাদ্রাসা শিক্ষার নতুন উদ্যোগ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে SQD Kodomtoli Campus।

শনিবার বিকেলে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর সংলগ্ন আসাদ ম্যানশনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং।

SQD International Islamic Academy-এর দ্বিতীয় ক্যাম্পাস হিসেবে যাত্রা শুরু করা এ আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ফাউন্ডার মো. সুমন বলেন, কওমী মাদ্রাসা শিক্ষাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছে SQD। শিক্ষার্থীদের জন্য শারীরিক শাস্তিমুক্ত, ভয়ডরহীন ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জ্ঞান, চরিত্র, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ তৈরি করাই SQD-এর মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন— “আমরা ব্যাঙের ছাতার মতো প্রতিষ্ঠান তৈরি করতে চাই না; আমরা বটগাছের মতো ছায়াদানকারী প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।”

ইসলামী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে এখানে ICT, Coding, Robotics এবং Phonics Method-এর মাধ্যমে ইংরেজি শিক্ষাসহ বিভিন্ন আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হয়েছে।

অনুষ্ঠানে নতুন ক্যাম্পাসের ভবন মালিকও প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

পরে SQD International Islamic Academy-এর আটি বাজারের মূল ক্যাম্পাসের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আনন্দের সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু SQD Kodomtoli Campus-এর

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x