Nagorik Somoy News

আর্কাইভ দেখুন

প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে ডক্টর জুবাইদাহসহ প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি প্রকাশ

প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে ডক্টর জুবাইদাহসহ প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি প্রকাশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের আয়োজিত সেই নৈশভোজের বিশেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ করেন।এর আগে, গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন উপলক্ষ্যে বিশ্বনেতাদের অভ্যর্থনা ও সম্মানে এই নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে অন্য বিশ্বনেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নিয়েছিলেন।


ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সুরক্ষাবলয় গঠনের ডাক 'ধর্ষণ প্রতিরোধ মঞ্চ'-এর ঐক্যের আহ্বান

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সুরক্ষাবলয় গঠনের ডাক 'ধর্ষণ প্রতিরোধ মঞ্চ'-এর ঐক্যের আহ্বান

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি এবং সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি সভ্য ও মানবিক সমাজে কোনো নারী বা শিশু যেন ভয়, নির্যাতন কিংবা হয়রানির শিকার না হয় এমন নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। শুধু অপরাধ সংঘটিত হওয়ার পর প্রতিবাদ নয়, অপরাধের কারণগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক সামাজিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।ধর্ষণ প্রতিরোধ মঞ্চ মনে করে, ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ নাগরিক সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তি নির্যাতনের শিকার হলে তাকে দোষারোপ করা, তার পোশাক, চলাফেরা বা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা কিংবা সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও আইনি সহযোগিতার ব্যবস্থা করতে হবে।অপরাধীর পরিচয় নয়, আইনের আওতায় আনাই মূল দাবিধর্ষণ প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধী যে পরিচয়েরই হোক না কেন, অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন আইন নিজের হাতে তুলে না নেয় এ বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।সংগঠনটি আরও বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর ছবি, ভিডিও, পরিচয় বা ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগ বা তথ্য প্রচার না করে দায়িত্বশীল আচরণ করতে হবে।তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বানধর্ষণ প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, অন্যায় দেখেও নীরব না থেকে আইনসম্মত ও দায়িত্বশীল উপায়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর প্রতি সম্মান, ব্যক্তিগত সীমারেখা এবং সম্মতির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করা জরুরি।সংগঠনটির বক্তব্য, ধর্ষণ প্রতিরোধ শুধু একটি সংগঠনের কর্মসূচি নয় এটি একটি সামাজিক দায়িত্ব। পরিবারে সচেতনতা, শিক্ষাপ্রতিষ্ঠানে মূল্যবোধের শিক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ সবকিছুর সমন্বিত উদ্যোগই পারে নিরাপদ সমাজ গঠনে ভূমিকা রাখতে।ধর্ষণ প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছেঅন্যায় দেখলে নীরব থাকবেন না। ভুক্তভোগীকে দোষারোপ নয়, তার পাশে দাঁড়ান। অপরাধী যে-ই হোক, তদন্ত ও আইনানুগ বিচারের দাবি তুলুন। গুজব নয়, সত্য তথ্য প্রচার করুন। আইন নিজের হাতে নয় আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করুন।সংগঠনটি জানায়, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্ন এলাকায় সামাজিক উদ্যোগ, সচেতনতামূলক কার্যক্রম ও প্রচারাভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ।তোফাজ্জল হোসেন নাজমুলসদস্য সচিবধর্ষণ প্রতিরোধ মঞ্চকুমিল্লা জেলা শাখাআতিকুর রহমান আহ্বায়ক ধর্ষণ প্রতিরোধ মঞ্চ কুমিল্লা জেলা শাখা


রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি গঠন

রাজনীতির মাঠ চাঙ্গা করা ও নতুন ধারার সাংগঠনিক তৎপরতা জোরালো করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)-র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য ঘোষিত এই কমিটিতে মোঃ আজিজুল হাকিম রাতুল-কে আহ্বায়ক,মোঃ শাখাওয়াৎ হোসেন তারেক-কে সদস্য সচিব এবং অ্যাডভোকেট মোঃ সেলিম মিয়া-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।গত ১ অক্টোবর এনসিপির নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যালয়ে জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার), সদস্য সচিব জোবায়ের হোসেন ও সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটির শীর্ষ সারিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন সাঃ অবঃ মোঃ ইলিয়াস মিয়া মোমেন প্রধান। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেনঃ- মোঃ মোহন মিয়া, মোঃ শহিদুল্লাহ খান, অ্যাডভোকেট ওহাব মিয়া, মোঃ সালাউদ্দিন দেওয়ান মাস্টার এবং সোহেল রানা সুলতান।সদস্য সচিবের সঙ্গে সহযোদ্ধা হিসেবে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোছা: সাদিয়া আক্তার ও মোঃ ইশতিয়াক আহমেদ। একই সঙ্গে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেনঃ- ব্যারিস্টার মোঃ আরিফুল ইসলাম মিলন, মোঃ ফরহাদ মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল, মোঃ শাকিল মিয়া, মোঃ মহিউদ্দিন খান, মোঃ হাসান আহমেদ এবং সেতুুল হাসান।সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন জাবেদুল হক সিয়াম।এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ গাফফার চৌধুরী,মোঃ গোলাম রাব্বানী, মোঃ স্বপন মিয়া, মোমেন মোল্লা, হারুন খান, মোঃ আবুল কালাম আজাদ ও ইমরান হোসেন ইমন দায়িত্ব গ্রহণ করেছেন।দপ্তর সামলানোর ভার দেওয়া হয়েছে মোঃ সাফিন খন্দকার (দপ্তর সম্পাদক) এবং মোছা: নুসরাত তাবাসসুমকে (সহ-দপ্তর সম্পাদক)।কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে ১৭ জন প্রতিশ্রুতিশীল রাজনৈতিক কর্মীকে। তাঁরা হলেনঃ- শাহাবুদ্দিন পাঠান, মোঃ রাকিবুল হোসেন শ্রাবন, মোঃ সাব্বির আহমেদ, মোঃ সেলিম রানা, মোঃ রুবেল মিয়া, মোঃ সিয়াম আহমেদ, মোছা: গোলাপী বেগম, মোঃ জোবায়ের হাসান নিবির, মোঃ ইমরান হোসেন, মোঃ জাহিদুল ইসলাম পলক, মোঃ মিলটন মিয়া, মোঃ অনিক মিয়া, মোঃ হাছান, মোঃ নাঈম মিয়া, মোঃ ইব্রাহিম, নূর মোহাম্মদ এবং মাসুদ রানা।নবাগত আহ্বায়ক মোঃ আজিজুল হাকিম রাতুল বলেন, রূপগঞ্জের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করব। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। খুব শীঘ্রই রূপগঞ্জ উপজেলার অধীনস্থ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন ও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ ও শক্তিশালী ইউনিট কমিটি গঠন করা হবে।


জামিনে বেরিয়েই বেপরোয়া টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই আল আমিন

জামিনে বেরিয়েই বেপরোয়া টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই আল আমিন

মুভি বাংলা টেলিভিশন ও জাতীয় দৈনিক আলোর সময় অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে। অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে পুরোনো মামলা, হামলা-সংঘর্ষ, সম্পদ দখল, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগও সামনে এসেছে।ডিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর থানা এলাকা থেকে সৈয়দ আল আমিনকে গ্রেফতার করা হয়। ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বাড্ডা থানার মামলা নং–৪০(০৭)২৫ রয়েছে। ওই মামলায় ১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/১০৯/৩৪ ধারার উল্লেখ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে জামিনে থাকা আল আমিনকে ঘিরে নতুন করে বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে মুভি বাংলা টেলিভিশন ও জাতীয় দৈনিক আলোর সময় অফিসে হামলার পরিকল্পনার অভিযোগকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।সৈয়দ আল আমিনকে বিভিন্ন প্রতিবেদনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।এছাড়া তার বিরুদ্ধে সম্পদ দখল, জায়গা-জমি নিয়ে বিরোধ, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। এসব বিষয়ে একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি থাকার সত্যতা পাওয়া গেছে।এদিকে, মুভি বাংলা টেলিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরেও আনা হয়েছে।তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা, তিনি বর্তমানে কোন কোন মামলায় জামিনে রয়েছেন এবং অফিসে হামলার পরিকল্পনার অভিযোগের বিষয়ে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে।মুভি বাংলা টেলিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া আইনগত ব্যবস্থা এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য আসবে পরবর্তী প্রতিবেদনে।


রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৩ যুবককে গ্রেপ্তার করলো পুলিশ

রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৩ যুবককে গ্রেপ্তার করলো পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলো— রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার নাদিম হোসেন (২২), সিহাব হাসান (২১) এবং ইমন মিয়া (১৯)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে বেড়াতে যায়। রাতে বাড়ি ফেরার পথে আনুমানিক ১১টার দিকে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের গতিরোধ করে। পরবর্তীতে তাদের জোরপূর্বক রাস্তার পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়।সেখানে কিশোরীর বন্ধু আকাশকে একটি কক্ষে আটকে রেখে অভিযুক্ত যুবকেরা পর্যায়ক্রমে কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষকেরা আকাশের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আকাশ কৌশলে ঘটনাস্থল থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে।রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


সুনামগঞ্জে নারী মানবপাচারকারী গ্রেপ্তার নেপথ্যে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার আন্তর্জাতিক সিন্ডিকেট

সুনামগঞ্জে নারী মানবপাচারকারী গ্রেপ্তার নেপথ্যে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার আন্তর্জাতিক সিন্ডিকেট

ইউরোপের দেশ ইতালিতে ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক আন্তর্জাতিক মানবপাচার চক্রের দুই মূল সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের একটি বিশেষ টিম সিলেটের শাহপরাণ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে নারী পাচারকারী ও তার ভাইকে গ্রেপ্তার করে।​গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইছাকপুর গ্রামের মোছা. শোবি বেগম (৩০) ও তার ভাই শামছুল (২৮)। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা অন্তত চারটি মামলার পলাতক আসামি ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানা-পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।​অনুসন্ধানে জানা গেছে, এটি মূলত ইতালি, লিবিয়া ও বাংলাদেশ—এই তিন দেশজুড়ে বিস্তৃত একটি সুসংগঠিত আন্তর্জাতিক সিন্ডিকেট। দেশে অবস্থানরত শোবি বেগম ও তার ভাই শামছুল স্থানীয় সহজ-সরল ও বেকার যুবকদের সরাসরি ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতেন। ইতালিতে থাকা শোবি বেগমের স্বামী মেশকার মিয়াসহ ইতালি ও লিবিয়া প্রবাসী দুই ভাই মূলত প্রবাসের নেটওয়ার্ক ও আর্থিক লেনদেন নিয়ন্ত্রণ করতেন।​ভুক্তভোগীদের অভিযোগ, সরাসরি ইতালি পাঠানোর কথা বলে বিমানে বা বিকল্প পথে প্রথমে লিবিয়ায় নিয়ে যাওয়া হতো। সেখানে পৌঁছানোর পরই লিবিয়ায় থাকা ভাইয়ের নিয়ন্ত্রিত মাফিয়া সদস্যরা তাদের বিমানবন্দর থেকেই অপহরণ করে মরুভূমির ভেতরের গোপন টর্চার সেল ও মাফিয়া ক্যাম্পে নিয়ে জিম্মি করত। সেখানে সশস্ত্র পাহারায় রেখে লোহার রড দিয়ে পেটানো, হাত-পা ভেঙে দেওয়া, পিঠে ইলেকট্রিক শক দেওয়া ও আগুনের ছ্যাঁকা দিয়ে অমানবিক নির্যাতন চালানো হতো। প্রতিদিনের নির্যাতনের আর্তচিৎকার ও ভিডিও রেকর্ড দেশে স্বজনদের কাছে পাঠিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হতো। স্বজনেরা শেষ সম্বল ও বসতবাড়ি বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে কোটি কোটি টাকা পাচারকারীদের হাতে তুলে দিতে বাধ্য হতেন।​চক্রটির শিকার সাদীপুর গ্রামের ভুক্তভোগী সইফুল মিয়ার কাছ থেকে ইতালি পাঠানোর কথা বলে বিভিন্ন দফায় ২৬ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্র। একই গ্রামের আবু তাহের মিয়ার ছেলে বিন আমিনকে পাঠাতে ২৫ লাখ টাকা, জহুর আলীর ছেলে সেলিমের কাছ থেকে ৪৬ লাখ টাকা এবং এমরান হোসেন আদিলসহ অনেকের কাছ থেকেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ার মাফিয়া ক্যাম্পে অমানুষিক নির্যাতন চালানো হয়।​জগন্নাথপুর থানার এসআই নূর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মানবপাচার মামলা রয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন বিবেচনা করছে। আন্তর্জাতিক এই চক্রের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।


কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের অতিরিক্ত চালান রূপপুর প্রকল্পে নিরাপদে পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২১ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীতে তিনটি লরিতে করে আনা জ্বালানির গাড়িবহরটি পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়ক হয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে।গাড়িবহরটি রূপপুরে পৌঁছালে প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাছানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তা গ্রহণ করেন। এ সময় প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি প্রকৌশলী, কর্মকর্তা ও রাশিয়ান নাগরিকরা ইউরেনিয়াম বহনকারী কনভয়কে স্বাগত জানান।এর আগে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে রূপপুরের উদ্দেশে রওয়ানা দেয় ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি। তারও আগে গত শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে, যা পরবর্তীতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।সংবেদনশীল এই জ্বালানি পরিবহনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সড়কজুড়ে কড়া নজরদারি রাখেন। নিরাপত্তাজনিত কারণে বেলা পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।পরিকল্পনা অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও ৯টি ফ্লাইটে ধাপে ধাপে ইউরেনিয়াম আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এসব চালান বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।


৭ বিভাগে হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

৭ বিভাগে হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

দেশের সাতটি বিভাগে সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শনিবার (৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।রেকর্ডকৃত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে এ সময়ে দেশের সর্বোচ্চ ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও যশোরে।


রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, দুটি সিএনজি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামু থানাধীন ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মৃত শহর আলী ও মৃত গুলবাহার দম্পতির সন্তান।এরপর একই দিন দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পৃথক অভিযান চালায় এসআরবি-১৫-এর আরেকটি আভিযানিক দল। এ সময় ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ির মো. শফি আলম ও আরেফা বেগম দম্পতির সন্তান।এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকদ্রব্য পাচার ও অপরাধ দমনে এসআরবি-১৫-এর অভিযান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।


৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছর বয়সী এক শিশুকে নির্জন স্থানে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশুটিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে।পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটি বাড়িতে খেলছিল। পাশের বাড়ির একটি শিশুর ডাকে সে বাইরে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে অভিযুক্ত কিশোর হৃদয় বর্মন শিশুটিকে বাড়ির পেছনের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায় বলে পরিবারের দাবি।ঘটনার পর শিশুটি বাড়িতেই ছিল। পরে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।পুলিশ জানায়, অভিযুক্ত হৃদয় বর্মন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি রথবাজার এলাকার বৈশাখু বর্মনের ছেলে। সে ভূল্লীতে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানা গেছে।এ ঘটনায় ভূল্লী থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ৩ অক্টোবর শনিবার ভোরে দিনাজপুরের বীরগঞ্জ এলাকা থেকে হৃদয় বর্মনকে গ্রেপ্তার করে।ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে৩অক্টোবর ভোররাতে বীরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শিশুটির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


জিনজিরায় ইসলামী আন্দোলনের মজলিসে শুরা অধিবেশন নতুন কমিটি ঘোষণা

জিনজিরায় ইসলামী আন্দোলনের মজলিসে শুরা অধিবেশন নতুন কমিটি ঘোষণা

কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে শুরা’র অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ অধিবেশনে শুরা সদস্যদের ভোটের মাধ্যমে জিনজিরা ইউনিয়ন শাখার নতুন কমিটি নির্বাচিত করা হয়।নবনির্বাচিত কমিটিতে মাওলানা সোহরাফ হোসেনকে সভাপতি, মোহাম্মদ হারুন খানকে সিনিয়র সহ-সভাপতি এবং মোহাম্মদ জিয়া উদ্দিনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সোহরাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সেক্রেটারি মোহাম্মদ জিয়া উদ্দিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ শাহিন আহমাদ।এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুলতান আহমদ খাঁন, সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম লিটনসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অধিবেশনে বক্তারা বলেন, বিগত কমিটি আস্থা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে জিনজিরায় সংগঠনকে এগিয়ে নিয়েছে। নবনির্বাচিত কমিটিও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি এলাকার মানুষের পাশে থেকে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


১৮ বছর পর রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন

১৮ বছর পর রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন

ঘুকসির বিলে ভাইরাল আপত্তিকর ভিডিও প্রতিবাদে সরব স্থানীয়রা

ঘুকসির বিলে ভাইরাল আপত্তিকর ভিডিও প্রতিবাদে সরব স্থানীয়রা

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী মোহাঃ ইমরুল কায়েস সাজু

এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী মোহাঃ ইমরুল কায়েস সাজু

পোরশায় ছাত্ররাজনীতিতে সক্রিয় তরুণ নেতা রিফাত হোসেন

পোরশায় ছাত্ররাজনীতিতে সক্রিয় তরুণ নেতা রিফাত হোসেন

ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন ও মাদকবিরোধী অভিযানে অবদান বিপিএম পদক পাচ্ছেন এসআই আবুল কালাম

ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন ও মাদকবিরোধী অভিযানে অবদান বিপিএম পদক পাচ্ছেন এসআই আবুল কালাম

তেঁতুলিয়ায় যৌথ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

তেঁতুলিয়ায় যৌথ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চিকেনস নেক ও তিস্তা ভারত-বাংলাদেশ কূটনীতির পরবর্তী বড় পরীক্ষা

চিকেনস নেক ও তিস্তা ভারত-বাংলাদেশ কূটনীতির পরবর্তী বড় পরীক্ষা

পঞ্চগড়ে স্কুলছাত্রীর মৃত্যু অপহরণ-ধর্ষণের মামলায় দুই আসামি গ্রেপ্তার

পঞ্চগড়ে স্কুলছাত্রীর মৃত্যু অপহরণ-ধর্ষণের মামলায় দুই আসামি গ্রেপ্তার

কেরানীগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু SQD Kodomtoli Campus-এর

কেরানীগঞ্জে আনুষ্ঠানিক যাত্রা শুরু SQD Kodomtoli Campus-এর

প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে ডক্টর জুবাইদাহসহ প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি প্রকাশ

প্রেসিডেন্ট ট্রাম্পের নৈশভোজে ডক্টর জুবাইদাহসহ প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি প্রকাশ

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সুরক্ষাবলয় গঠনের ডাক 'ধর্ষণ প্রতিরোধ মঞ্চ'-এর ঐক্যের আহ্বান

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সুরক্ষাবলয় গঠনের ডাক 'ধর্ষণ প্রতিরোধ মঞ্চ'-এর ঐক্যের আহ্বান

রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি গঠন

রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নতুন আহ্বায়ক কমিটি গঠন

জামিনে বেরিয়েই বেপরোয়া টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই আল আমিন

জামিনে বেরিয়েই বেপরোয়া টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই আল আমিন

রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৩ যুবককে গ্রেপ্তার করলো পুলিশ

রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৩ যুবককে গ্রেপ্তার করলো পুলিশ

সুনামগঞ্জে নারী মানবপাচারকারী গ্রেপ্তার নেপথ্যে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার আন্তর্জাতিক সিন্ডিকেট

সুনামগঞ্জে নারী মানবপাচারকারী গ্রেপ্তার নেপথ্যে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার আন্তর্জাতিক সিন্ডিকেট

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

৭ বিভাগে হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

৭ বিভাগে হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ১৩ বছরের কিশোর গ্রেপ্তার

৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ১৩ বছরের কিশোর গ্রেপ্তার