Nagorik Somoy News

জামিনে বেরিয়েই বেপরোয়া টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই আল আমিন

মুভি বাংলা টেলিভিশন ও জাতীয় দৈনিক আলোর সময় অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিনের বিরুদ্ধে। অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে পুরোনো মামলা, হামলা-সংঘর্ষ, সম্পদ দখল, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগও সামনে এসেছে।

ডিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর থানা এলাকা থেকে সৈয়দ আল আমিনকে গ্রেফতার করা হয়। ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বাড্ডা থানার মামলা নং–৪০(০৭)২৫ রয়েছে। ওই মামলায় ১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩২৬/১০৯/৩৪ ধারার উল্লেখ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমানে জামিনে থাকা আল আমিনকে ঘিরে নতুন করে বেপরোয়া কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে মুভি বাংলা টেলিভিশন ও জাতীয় দৈনিক আলোর সময় অফিসে হামলার পরিকল্পনার অভিযোগকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে।

সৈয়দ আল আমিনকে বিভিন্ন প্রতিবেদনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া তার বিরুদ্ধে সম্পদ দখল, জায়গা-জমি নিয়ে বিরোধ, হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিরোধে জড়ানোর অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। এসব বিষয়ে একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি থাকার সত্যতা পাওয়া গেছে।

এদিকে, মুভি বাংলা টেলিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরেও আনা হয়েছে।

তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা, তিনি বর্তমানে কোন কোন মামলায় জামিনে রয়েছেন এবং অফিসে হামলার পরিকল্পনার অভিযোগের বিষয়ে কী ধরনের তথ্য-প্রমাণ রয়েছে—এসব বিষয় যাচাই করা হচ্ছে।

মুভি বাংলা টেলিভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া আইনগত ব্যবস্থা এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য আসবে পরবর্তী প্রতিবেদনে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জামিনে বেরিয়েই বেপরোয়া টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে এই আল আমিন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x