Nagorik Somoy News

নরসিংদীর শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৯৫ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া বাজারের আকরামের ডেকোরেটরের দোকানের সামনে থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— ১. সেলিম (৩২), ২. আবদুল্লাহ (২২) এবং ৩. সজিব দাস (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, নৈশ টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াদিয়া বাজারের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানার একটি দল। সেখান থেকে আসামিদের আটক করে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৪,৯০২ টাকা জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ও নগদ টাকাসহ আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নরসিংদীর শিবপুরে ২৯৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৯৫ পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর থানাধীন আইয়ুবপুর ইউনিয়নের নোয়াদিয়া বাজারের আকরামের ডেকোরেটরের দোকানের সামনে থেকে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— ১. সেলিম (৩২), ২. আবদুল্লাহ (২২) এবং ৩. সজিব দাস (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, নৈশ টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াদিয়া বাজারের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে শিবপুর মডেল থানার একটি দল। সেখান থেকে আসামিদের আটক করে তল্লাশি চালিয়ে ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৪,৯০২ টাকা জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ও নগদ টাকাসহ আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x