নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার নাদিম হোসেন (২২), সিহাব হাসান (২১) এবং ইমন মিয়া (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ওই কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে বেড়াতে যায়। রাতে বাড়ি ফেরার পথে আনুমানিক ১১টার দিকে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের গতিরোধ করে। পরবর্তীতে তাদের জোরপূর্বক রাস্তার পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে কিশোরীর বন্ধু আকাশকে একটি কক্ষে আটকে রেখে অভিযুক্ত যুবকেরা পর্যায়ক্রমে কিশোরীকে ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষকেরা আকাশের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আকাশ কৌশলে ঘটনাস্থল থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কিশোরীকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন