ঠাকুরগাঁওয়ে মহাসড়কে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক বাসযাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ট্রলি ব্যাগের বিশেষ চেম্বারে লুকিয়ে রাখা ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল তল্লাশি চৌকি বসায়। ঢাকা থেকে রানীশংকৈলগামী 'আলম এন্টারপ্রাইজ'-এর একটি কোচে তল্লাশিকালে সিট নম্বর ‘এ-৪’-এ থাকা ননী গোপাল বিশ্বাসের আচরণ সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে বাসের লকারে রাখা তার ‘Jeep’ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার প্যাকেট উদ্ধার করেন কর্মকর্তারা। এতে ৪৯০টি কমলা রঙের এবং ৫০টি সবুজ রঙের ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন ৪৯৭ গ্রাম।
গ্রেপ্তারকৃত ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা এবং বর্তমানে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের বাগেরহাটে বসবাস করছিলেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএনসি জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন