Nagorik Somoy News

মুন্সীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি চাকুরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

ডাকাতির প্রস্তুতিকালে চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ছবি: নাগরিক সময়

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার ২৭ সেপ্টেম্বর দুপুরে শ্রীনগর থানাধীন হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে আনোয়ারের অটো গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় একটি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস ও একটি লাল রঙের মোটরসাইকেল দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ সেগুলো থামায়।

পরে মাইক্রোবাসে থাকা এক ব্যক্তি র‍্যাবের কটি ও ওয়াকিটকি দেখিয়ে নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের পরিচয় চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ফরহাদ হোসেন, চাকুরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন, চাকুরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান, আব্দুল আলীম, সাকিবুর জামান মেহেদী, মেহেদী হাসান সুজন ও মাইক্রোবাসচালক আবু হানিফ।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা জানায়, শ্রীনগরের এক স্বর্ণ ব্যবসায়ী দেড় কেজি স্বর্ণ নিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে তাকে র‍্যাব পরিচয়ে আটক করে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিল।

এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, তিনটি র‍্যাবের কটি, দুটি ওয়াকিটকি, তিনটি র‍্যাবের লোগোযুক্ত আইডি কার্ড, দুটি হ্যান্ডকাপ, দুটি খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিন, লেজার লাইট, এসএস পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি চাকুরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x