Nagorik Somoy News

ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী রিকশাচালক আহত

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র ভীতির সৃষ্টি হয়। এতে বিল্লাল নামে এক রিকশাচালক আহত হয়েছেন। প্রাথমিক তথ্যে বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আহত রিকশাচালককে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাবে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মোড় এলাকায় কয়েকটি ককটেল ফুটেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী রিকশাচালক আহত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র ভীতির সৃষ্টি হয়। এতে বিল্লাল নামে এক রিকশাচালক আহত হয়েছেন। প্রাথমিক তথ্যে বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও আহত রিকশাচালককে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাবে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মোড় এলাকায় কয়েকটি ককটেল ফুটেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x