Nagorik Somoy News

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযান চলাকালে ঢাবি শিক্ষার্থীদের হামলা আহত ৩ সাংবাদিক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থীর অতর্কিত ও সহিংস হামলায় অন্তত তিনজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের সূত্রে জানা যায়, উদ্যানের অভ্যন্তরে মাদকের বেচাকেনা ও সেবন রোধে পুলিশ অভিযান পরিচালনা করছিল। ওই সময় পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সাংবাদিকরা অভিযানের চিত্র ধারণ ও তথ্য সংগ্রহ করছিলেন।

হঠাৎ করেই ঢাবির একদল শিক্ষার্থী পুলিশ ও পেশাদায়িত্বে নিয়োজিত সংবাদকর্মীদের বাধা প্রদান করে। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় বস্তু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাদের হামলায় ঘটনাস্থলেই তিন সাংবাদিক গুরুতর রক্তাত্ব ও আহত হন। তাৎক্ষণিকভাবে অন্যান্য সহকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন রাজপথে কর্মরত সাংবাদিক সমাজ। সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এমন নগ্ন হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর মারাত্মক হুমকি হিসেবে দেখছেন গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের অভিযান চলাকালে ঢাবি শিক্ষার্থীদের হামলা আহত ৩ সাংবাদিক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x