উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থীর অতর্কিত ও সহিংস হামলায় অন্তত তিনজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের সূত্রে জানা যায়, উদ্যানের অভ্যন্তরে মাদকের বেচাকেনা ও সেবন রোধে পুলিশ অভিযান পরিচালনা করছিল। ওই সময় পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সাংবাদিকরা অভিযানের চিত্র ধারণ ও তথ্য সংগ্রহ করছিলেন।হঠাৎ করেই ঢাবির একদল শিক্ষার্থী পুলিশ ও পেশাদায়িত্বে নিয়োজিত সংবাদকর্মীদের বাধা প্রদান করে। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত সাংবাদিকদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় বস্তু নিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাদের হামলায় ঘটনাস্থলেই তিন সাংবাদিক গুরুতর রক্তাত্ব ও আহত হন। তাৎক্ষণিকভাবে অন্যান্য সহকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।এ ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন রাজপথে কর্মরত সাংবাদিক সমাজ। সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর এমন নগ্ন হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর মারাত্মক হুমকি হিসেবে দেখছেন গণমাধ্যমকর্মীরা।