Nagorik Somoy News

পঞ্চগড়ে আত্মপ্রকাশের অপেক্ষায় নতুন দৈনিক ‘পঞ্চগড় খবর’

পঞ্চগড় জেলা থেকে ‘পঞ্চগড় খবর’ নামে নতুন একটি বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন পেয়েছে। সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে ‘পঞ্চগড় খবর’-এর প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেনের হাতে ডিক্লারেশনের অনুমতিপত্র তুলে দেন।

ডিক্লারেশন পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে জানান মোশাররফ হোসেন।

মতবিনিময় সভায় পত্রিকাটির লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ‘পঞ্চগড় খবর’ জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ গুরুত্বপূর্ণ খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করবে। পাশাপাশি জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাপন, সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন সামাজিক বাস্তবতা সংবাদে তুলে ধরার উদ্যোগ থাকবে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির চিত্রও পত্রিকাটির সংবাদ কাভারেজে গুরুত্ব পাবে। একই সঙ্গে পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে পাঠকদের তথ্য দেওয়ার লক্ষ্য রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় দৈনিক দেশ রূপান্তরের পঞ্চগড় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল, চ্যানেল টোয়েন্টিফোর ও আমার দেশ-এর প্রতিনিধি হোসেন রায়হান, দৈনিক করতোয়ার সামসউদ্দীন চৌধুরী কালাম, সময় টিভির সোহাগ হায়দার, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনসান সাগরেদ, সোনালী খবরের আরিফুল ইসলাম ইরান, সমকালের দেবীগঞ্জ প্রতিনিধি হরিশ্চন্দ্র রায়, ডিবিসির সাংবাদিক ফাহিম হাসান, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খুসরু লাভলু ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলার পাঁচ উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নতুন দৈনিকটির প্রকাশনা, সংবাদ সংগ্রহ ও জেলার মানুষের কথা তুলে ধরার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে আত্মপ্রকাশের অপেক্ষায় নতুন দৈনিক ‘পঞ্চগড় খবর’

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x