Nagorik Somoy News

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

কমলাপুর রেলওয়ে স্টেশন ছবি: সংগৃহীত

রাজধানীর ব্যস্ততম কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, কমলাপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমলাপুর রেলস্টেশন ও প্ল্যাটফর্ম এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ব্যস্ততম কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা জানান, কমলাপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমলাপুর রেলস্টেশন ও প্ল্যাটফর্ম এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x