Nagorik Somoy News

রূপগঞ্জে ঢাকা বাইপাসে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে অবরোধ

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের নীলভিটা এলাকায় আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনের আগে নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আমির হামজা।

সভায় বক্তব্য দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, উপজেলা যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু এবং যুবদল নেতা মামুন হাসান অভিসহ অন্যরা।

বক্তারা বলেন, ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকা কৃষিনির্ভর হওয়ায় স্থানীয় কৃষকদের প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পার হয়ে কৃষিজমিতে যাতায়াত করতে হয়। একইভাবে সামাজিক কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়া এবং সেখান থেকে ফেরার ক্ষেত্রেও ঝুঁকির মুখে পড়তে হয় এলাকাবাসীকে।

তাঁদের দাবি, কৃষকদের নিরাপদ যাতায়াত এবং কবরস্থানে যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে নীলভিটা এলাকায় দ্রুত আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণ করতে হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের গোলাকান্দাইল এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ঢাকা বাইপাসে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে অবরোধ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x