নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকায় বন্ধ হয়ে যাওয়া ফুটওভার ব্রিজের নির্মাণকাজ দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জনবহুল এই এলাকার মানুষের নিরাপদে সড়ক পারাপারের জন্য ব্রিজটি অত্যন্ত জরুরি। নির্মাণকাজ বন্ধ থাকায় শিক্ষার্থী, নারী, শিশু ও সাধারণ পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকায় রিজেন্ট টাউন আবাসন প্রকল্পের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নলপাথর গ্রামের শিক্ষার্থী, শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নলপাথর এলাকার বাসিন্দা বাবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আব্দুর রহিম, কবির হোসেন ভূঁইয়া, সওদাগর আলী, শরীফুল্লাহ মিয়া, নূর নাহার আক্তার ও লিপি আক্তারসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকায় প্রতিদিন বহু মানুষ চলাচল করেন। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও শিশুদের সড়ক পারাপারে নানা ধরনের ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতিতে স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছিল।
তাঁদের দাবি, ঢাকা বাইপাস সড়কের ছয় লেনের উন্নয়নকাজ চলমান থাকায় এমনিতেই স্থানীয়দের যাতায়াতে নানা প্রতিবন্ধকতা রয়েছে। এর মধ্যে গত ১৫ অক্টোবর নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বক্তারা অভিযোগ করেন, রিজেন্ট টাউন আবাসন প্রকল্পের সুবিধার বিষয়টি সামনে আসার পর ব্রিজটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। তবে এ অভিযোগের বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষ ভিন্ন অবস্থান জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ফুটওভার ব্রিজটি নির্মিত হলে এলাকার মানুষ নিরাপদে সড়ক পারাপারের সুযোগ পাবেন। কিন্তু কাজ বন্ধ থাকলে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হবে। তাই জনস্বার্থ বিবেচনায় দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নির্মাণকাজ শুরু করা না হলে ঢাকা বাইপাস সড়কের নলপাথর এলাকায় অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
এদিকে, রিজেন্ট টাউন আবাসন প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, নলপাথর ফুটওভার ব্রিজের নির্মাণকাজ বন্ধের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তবে স্থানীয়দের নিরাপদে সড়ক পারাপারের স্বার্থে ফুটওভার ব্রিজটি দ্রুত নির্মাণ করা প্রয়োজন বলে তারাও মনে করে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি খতিয়ে দেখে নির্মাণকাজ পুনরায় চালুর উদ্যোগ নেবে। এতে নলপাথর এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমবে।
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন