সুনামগঞ্জে ধোপাজান নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে সদরগড় গ্রামের বসতবাড়ি, জমিজমা ও জনজীবন। নদীভাঙন থেকে গ্রাম রক্ষায় স্থায়ী প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসন এবং আর্থিক সহায়তার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় ধোপাজান নদীর প্রবেশমুখে সদরগড়ের পশ্চিম পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য মোছা. তানজিনা বেগমের সভাপতিত্বে মানববন্ধনটি সঞ্চালনা করেন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আফসান পারভেজ। এতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা কামাল, মনিরুজ্জামান মাসুদসহ আরও অনেকে। বক্তারা বলেন, ধোপাজান নদীর ভাঙনে নদীতীরবর্তী এলাকার মানুষের বসতভিটা, কৃষিজমি ও স্বাভাবিক জীবনযাত্রা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। অনেক পরিবার ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে।
তারা বলেন, সাময়িক ব্যবস্থা দিয়ে নদীভাঙনের মতো দীর্ঘমেয়াদি সমস্যা মোকাবিলা সম্ভব নয়। সদরগড় ও আশপাশের এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে পরিকল্পিত, স্থায়ী ও টেকসই প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করতে হবে। পাশাপাশি ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর তালিকা তৈরি করে সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নদীভাঙনে আরও পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন