জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শনিবার সকালে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।
সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদ, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক।
এ ছাড়া বক্তব্য দেন মো. আকবর আলী, নাদীর আহমদ, মো. রেজাউল হক, আ. ত. ম. মিসবাহ, অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমীন, জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক কালারাচাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, ৭ নভেম্বর শুধু অতীত স্মরণের দিন নয়; এটি গণতান্ত্রিক অধিকার ও জাতীয় ঐক্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার উপলক্ষ। এ সময় তাঁরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ধারা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন