Nagorik Somoy News

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

গৃহবধূ ঋতু আক্তার ছবি: নাগরিক সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকার গৃহবধূ ঋতু আক্তারকে (২২) কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২ নভেম্বর সোমবার রাত ৮টার দিকে কাঞ্চন বাজার থেকে বাড়ি ফেরার পথে গুতুলিয়া এলাকার সিরাজুল ইসলামের বাড়ির সামনে তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।

পুলিশ জানায়, ৬/৭ সদস্যের একদল দুর্বৃত্ত রামদা, চাকু ও লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে তার গৃহবধূর গতিরোধ করে এবং পরে ঋতু আক্তারকে কুপিয়ে জখম করে। এসময় দুর্বৃত্তরা গৃহবধূ ঋতু আক্তারের স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। 

একপর্যায়ে ঋতু আক্তারের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ঋতু আক্তারকে উদ্ধার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এব্যাপারে ঋতু আক্তার বাদী হয়ে ৩জনকে নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। 

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গৃহবধূ ঋতু আক্তারের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা 

হবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x