Nagorik Somoy News

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার গ্রেপ্তার ২

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (৩১ অক্টোবর) রাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে নিয়মিত টহল দেওয়ার সময় কাঞ্চনগামী একটি পাথরবোঝাই ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ ট্রাকটির দিকে এগিয়ে গেলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে পার্শ্ববর্তী বুরুলিয়া এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার শিমুল মিয়া (৩২) ও ইয়ামিন আলী (৩৫)। জব্দ করা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ২২-৬২২৩।

এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x