Nagorik Somoy News

মিরপুরে এসআরবি-র বিশেষ অভিযান বিপুল পরিমাণ বিদেশী মদসহ আটক ১

ছবি : নাগরিক সময়

রাজধানীর রূপনগরে একটি বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে চালকের আসন থেকে গ্রেফতার করা হয় মোঃ সাগর মিয়া (২৩) নামের এক যুবককে। উদ্ধার করা মদ বহনকারী রেজিস্ট্রেশনবিহীন একটি সাদা রঙের টয়োটা ওয়াগন প্রাইভেট কার জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআরবি সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর ২০২৬ মধ্যরাতে এসআরবি-১ (সিপিসি-১, উত্তরা) এর একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে—গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকের একটি চালান নিয়ে একটি সাদা প্রাইভেট কার মিরপুরের দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১:১০ মিনিটে রূপনগর থানাধীন দুয়ারীপাড়া থেকে মিরপুর ২-গামী সড়কে বিশেষ চেকপোস্ট বসায় পুলিশ।

রাত আনুমানিক ২:২০ মিনিটে দ্রুতগতির একটি ওয়াগন প্রাইভেট কার চেকপোস্ট অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আভিযানিক টিম গাড়িটির পিছু নেয় এবং রাত ২:৪০ মিনিটে রূপনগর ২১ নম্বর রোডের ‘মান ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’-এর সামনে গাড়িটির গতি রোধ করে।

গাড়িটি থামার পর তা থেকে বের হয়ে দুজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে, তবে অন্যজন রাতের অন্ধকারে গলির ভেতরে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে ৫৩৯ বোতল (প্রায় ৪০৪.২৫ লিটার) বিদেশী মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত মোঃ সাগর মিয়ার বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ এলাকায়। তার বাবার নাম মৃত জাকির হোসেন। আটককৃত আসামী, উদ্ধারকৃত বিদেশী মদ এবং চাবিসহ জব্দকৃত প্রাইভেট কারটি পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ডিএমপির রূপনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমন, অপহরণ, মাদক বিস্তার রোধ এবং ছিনতাইকারী ও সন্ত্রাসী গ্রেপ্তারে এসআরবি অগ্রণী ভূমিকা পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসছে। পলাতক অপর আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মিরপুরে এসআরবি-র বিশেষ অভিযান বিপুল পরিমাণ বিদেশী মদসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x