Nagorik Somoy News

যাত্রাবাড়ীতে মোবাইল ছিনতাই করে পালানোর সময় পুলিশ সদস্যের হাতে আটক ১

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে ওঠার সময় এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় মুজাহিদ (২০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী ট্রাফিক বিভাগের সদস্যরা।

গতকাল সোমবার রাত আনুমানিক ৮টার দিকে যাত্রাবাড়ী-মাওয়া মুখ এলাকায় এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।

ওয়ারী ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মো. ফজলে রাব্বি ও কনস্টেবল মো. রবিউল। আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি বাসে ওঠার সময় তাঁর পকেট থেকে হঠাৎ মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভুক্তভোগী যাত্রীর চিৎকার শুনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যরা চটজলদি ধাওয়া করে অভিযুক্ত মুজাহিদকে ধরে ফেলেন। পরবর্তীতে তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, আটককৃত মুজাহিদকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে মোবাইল ছিনতাই করে পালানোর সময় পুলিশ সদস্যের হাতে আটক ১

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x