Nagorik Somoy News

আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার

ছবি : নাগরিক সময়

ঢাকা জেলার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী বিথী আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা। হত্যা কান্ডের ঘটনায় নিহতের স্বামী অটোরিকশা মিস্ত্রী ঘাতক মজনু রাজাকে চাঁপাইনবাবগন্জজেলার ভোলাহাট সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভাড়া বাসায় বিথী আক্তারকে গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে 

তদন্তে পিবিআই জানতে পারে, ঘটনার পর থেকেই নিহতের স্বামী মজনু রাজা আত্মগোপন করে পালিয়ে ছিলেন। তদন্ত অবস্থায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

হত্যা কান্ডের ঘটনা সংক্রান্তে ১৩ই অক্টোবর (মংগলবার) উত্তরায় অবস্থিত পিবিআই পুলিশের সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার এম,এন, মোর্শেদ জানান, হত্যার সাথে অন্য আরও কেউ জড়িত আছে কি না তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় বীথি হত্যা মামলায় অটোরিকশা মেকানিক মজনু গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x