পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীস্থ মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় এই গোপন অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চিঅউছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসে করে মাদকের একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে ডিএনসির একটি চৌকস দল হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার পশ্চিম পাশে অবস্থান নেয়।
পরবর্তীতে 'শান্তি পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। সন্দেহভাজন দুই যাত্রী চিঅউছা ও কালো চাকমার দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসির ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন