Nagorik Somoy News

মাদকের কারবারে বড় ধাক্কা যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

আটক ব্যক্তিরা হললো মো. হাসান (২৭) মো. রোহান ইসলাম (২২)

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির অভিযোগে নগদ ৩৩ লাখ ৮৬ হাজার ৭৩০ টাকা এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি-১০ সূত্রে জানা যায়, ৬ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ২৪৩ পিস ইয়াবা, ২২ পুরিয়া হেরোইন এবং একটি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ হাজার ৯০০ টাকা এবং হেরোইনের মূল্য প্রায় ৬ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মো. হাসান (২৭), পিতা মেছের আলী, দক্ষিণ শেখদি এলাকার বাসিন্দা এবং মো. রোহান ইসলাম (২২), পিতা মো. রিপন সিকদার, শনির আখড়া, যাত্রাবাড়ী।

এসআরবি-১০-এর দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

অভিযান শেষে উদ্ধার করা মাদক, নগদ টাকা ও অন্যান্য আলামতসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনার কথা জানিয়েছে বাহিনীটি।

এসআরবি-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এসব তথ্য জানান।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মাদকের কারবারে বড় ধাক্কা যাত্রাবাড়ীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x