রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার পুলিশ তাদের আটক করেছিল।
ডিসি শেখ জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ওই মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা ও উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে দেশের বরেণ্য গুণী ব্যক্তিদের গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়েছে। এর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, চিত্রশিল্পী এস এম সুলতান, শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জহির রায়হান, শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি ও গ্রাফিতি স্থান পেয়েছে।
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন