Nagorik Somoy News

সোনারগাঁয়ের নিখোঁজ কিশোরী নিলিমা এখন পল্টন থানায় স্বজনদের খোঁজ চলছে

নিখোঁজ হওয়া চাঁদিনী ওরফে নিলিমা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া চাঁদিনী ওরফে নিলিমা (নাম সংশোধিত/ছদ্মনাম) নামের এক কিশোরী বর্তমানে রাজধানীর পল্টন মডেল থানায় রয়েছে। তার প্রকৃত স্বজন বা অভিভাবকদের খুঁজে পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

পল্টন থানা সূত্রে জানা যায়, ওই কিশোরী বর্তমানে পল্টন মডেল থানার হেফাজতে নিরাপদ আশ্রয়ে আছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, তার বাবার নাম নয়ন এবং মায়ের নাম আলো। তবে তার বাবা ও মা উভয়ই মারা গেছেন এবং জীবন নামের এক ব্যক্তিকে সে তার বড় চাচা হিসেবে উল্লেখ করেছে। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সাদিপুর ইউনিয়নের কুন্দাল পাড়া এলাকায়।

যেহেতু কিশোরীটির সঠিক অভিভাবক বা পরিবারের সন্ধান এখনও পাওয়া যায়নি, তাই কেউ যদি তাকে বা তার পরিবারকে চিনে থাকেন, তবে দ্রুত পল্টন মডেল থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

মেয়েটির সন্ধান পেতে এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে এই সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ের নিখোঁজ কিশোরী নিলিমা এখন পল্টন থানায় স্বজনদের খোঁজ চলছে

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x