নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুর ব্রিজ সংলগ্ন ও বন্দর থানা এলাকার হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৩০-৩৫ বছর) মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনের শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে কাঁচপুর নৌ পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কাঁচপুর রিভার ফাঁড়ির পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর জানান, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার মুখে হালকা দাড়ি রয়েছে। দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়ায় প্রকৃত রঙ বোঝা সম্ভব হয়নি এবং মরদেহের পরনে কেবল একটি আন্ডারওয়ার ছিল, অন্য কোনো পোশাক ছিল না।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাসমূহে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি পিবিআই-এর ফিঙ্গারপ্রিন্ট টিমসহ অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত অজানা থাকায় কাঁচপুর রিভার পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। যদি আপনাদের পরিচিত কেউ নিখোঁজ থেকে থাকেন কিংবা এই বিষয়ে কোনো ধরনের তথ্য জানা থাকে, তবে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যোগাযোগ নাম্বার ০১৩২০-১৬৪৩৫৪ (ডিউটি অফিসার, কাঁচপুর রিভার পুলিশ ফাঁড়ি)।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন