Nagorik Somoy News

কাঁচপুরের সোনাপুরে ডেঙ্গুর প্রকোপ গুরুতর অবস্থায় ৭ বছরের শিশু রাইসা

শিশু তানজুম তাহারা রাইসা (৭) ছবি: নাগরিক সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাজুড়ে একাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার মধ্যে ৭ বছরের শিশু তানজুম তাহারা রাইসা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাইসাকে মদনপুরের আল-বারাকা হসপিটালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে তাকে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের মহিলা ওয়ার্ডের পঞ্চম তলার ৭ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে।

রাইসার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে, সোনাপুর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মশক নিধন কার্যক্রম জোরদার, জমে থাকা পানি অপসারণ এবং ঝোপঝাড় পরিষ্কারের মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কাঁচপুরের সোনাপুরে ডেঙ্গুর প্রকোপ গুরুতর অবস্থায় ৭ বছরের শিশু রাইসা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x