Nagorik Somoy News

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ ভাইসহ তিন স্কুলছাত্রের মৃত্যু

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো—সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিস এলাকার ফারুক হোসেনের জমজ দুই ছেলে আরিফিন ও আশিকিন এবং আব্দুল আলিমের ছেলে আবিদ। নিহতদের মধ্যে আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির এবং আবিদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (রবিবার) সকালে স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার বন্ধু। তবে তারা স্কুলে না গিয়ে উপজেলার ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে স্রোতের টানে নদীর গভীর চলে গিয়ে তারা নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর মেঘনা নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

স্কুলপড়ুয়া সন্তানদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় মাতুঞ্জন ও গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে জমজ ভাইসহ তিন স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x