Nagorik Somoy News

রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযান ৪.৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

উত্তর সায়েদাবাদে গাঁজার চালান র‌্যাবের হাতে আটক ২ ছবি: নাগরিক সময়

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ০৬/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ০১:৩০ ঘটিকায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ৪.৪ কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৩২,০০০/- (এক লক্ষ বত্রিশ হাজার টাকা), সহ দুইজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। আলভি আরমান নয়ন (২৯), পিতা- খোকন ভুইয়া ও ২। আরফান ভুইয়া অলক (২১), পিতা- মো: আলমাছ ভুইয়া, উভয় সাং-উত্তর সায়েদাবাদ, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,১০০/- (এক হাজার একশত টাকা) জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযান ৪.৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x