Nagorik Somoy News

মুরগির ব্যবসার আড়ালে ইয়াবা কারবার‌ মুগদায় গ্রেপ্তার ব্যবসায়ী

রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে ইসহাক (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার দক্ষিণ মুগদাপাড়ায় ইসহাকের বসতঘরে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসহাককে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবার পরিচালনার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মুগদা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মুরগির ব্যবসার আড়ালে ইয়াবা কারবার‌ মুগদায় গ্রেপ্তার ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর মুগদায় মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবারের অভিযোগে ইসহাক (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার দক্ষিণ মুগদাপাড়ায় ইসহাকের বসতঘরে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসহাককে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মুরগির ব্যবসার আড়ালে মাদক কারবার পরিচালনার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় মুগদা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x