Nagorik Somoy News

সফল নারী উদ্যোক্তা মায়া বেগম পেলেন দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫

 উদ্যোক্তা হিসেবে সফলতা অর্জন এবং জনশক্তি রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ পেয়েছেন রাজধানীর ফকিরাপুলের ‘এম.আর.এম টুরিস্ট এন্ড ট্রাভেলস’-এর ব্যবস্থাপনা পরিচালক মায়া বেগম।

১০ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত এক অনুষ্ঠানে মায়া বেগমের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নারী উদ্যোক্তা হিসেবে তাঁর কর্মদক্ষতা, ব্যবসায়িক সাফল্য এবং জনশক্তি রপ্তানি খাতে অবদানের মূল্যায়ন হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।

সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে মায়া বেগম বলেন, এ স্বীকৃতি তাঁর জন্য আনন্দের পাশাপাশি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এবং জনশক্তি রপ্তানি খাতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক আমার সংগ্রাম’-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি আজিজুল হক পাটোয়ারী এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন পত্রিকাটির সাব-এডিটর মোহাম্মদ পারভেজ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফরিদ, সাংবাদিক আজমির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী উদ্যোক্তাদের সফলতা সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বৈধ ও দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ রয়েছে।

বক্তারা মায়া বেগমের উদ্যোক্তা হিসেবে সাফল্য ও জনশক্তি রপ্তানি খাতে তাঁর কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে তিনি আরও সাফল্যের সঙ্গে কাজ করে যাবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানি খাতে অবদানের স্বীকৃতি হিসেবে মায়া বেগমের এই সম্মাননা অর্জন নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সফল নারী উদ্যোক্তা মায়া বেগম পেলেন দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x