Nagorik Somoy News

রাজধানীতে রাতভর পুলিশের অভিযান গ্রেপ্তার ৪৮২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে শুধু মিরপুর এলাকা থেকেই ১১৪ জন রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ২৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৮৭, তেজগাঁওয়ে ৬৭, মিরপুরে ১১৪, গুলশানে ৩৩, উত্তরা বিভাগে ৫০, গোয়েন্দা বিভাগে ৮ এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি। এছাড়া ১২টি হাসুয়া, একটি ছোরা, একটি কাটার, একটি বেসবল ব্যাট ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মাদকদ্রব্যের মধ্যে ৭ হাজার ৬৯৯টি ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন, একটি সিএনজি, ১৫৭টি সিম ও তিনটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজধানীতে রাতভর পুলিশের অভিযান গ্রেপ্তার ৪৮২

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x