Nagorik Somoy News

তুরাগে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান অবৈধ অংশ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকায় অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে একটি ভবনের অবৈধ অংশ অপসারণের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজউকের আওতাধীন বামনারটেক, মাদবর নগর ও ধউর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইমারত পরিদর্শক, ডেসকোর কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজউক সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি ভবনে অনুমোদনবহির্ভূত নির্মাণ কাজ পাওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ভবনের অবৈধ অংশ অপসারণ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউক জানিয়েছে, রাজধানীতে ভবন নির্মাণে অনুমোদন ও ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া ভবন মালিক ও নির্মাণ সংশ্লিষ্টদের অনুমোদন গ্রহণ করে নিয়ম মেনে নির্মাণকাজ পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তুরাগে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান অবৈধ অংশ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x