Nagorik Somoy News

যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আটককৃত গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তি মো. রমজান চৌধুরী ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৫ জুলাই) সকালে দোলাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা (মতিঝিল) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি মো. রমজান চৌধুরী (২০)। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালী থানার আমড়াতলী এলাকার বাসিন্দা।

ডিবি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ডিবির মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় মোড়ের উত্তর-পশ্চিম পাশে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ২৮টি পলিপ্যাকেটে থাকা ৭০ কেজি গাঁজাসহ রমজানকে আটক করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে থানা পুলিশ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x