রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিবসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন এক অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দা ও বিএনপির এক কর্মীর ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১১টার দিকে যুবদল নেতা হাফিজুর রহমানসহ কয়েকজন এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হাফিজুর রহমান গুলিবিদ্ধ হন। একই ঘটনায় ইউসুফ নামে আরও একজনের বুকে গুলি লাগে।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হামলার পর পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন